RG Kar Protest: রাত পেরিয়ে ভোর, স্লোগানে-গানে গমগম করছে রাজপথ, দেখুন স্বাস্থ্যভবনের বাইরের ছবি

তাঁদের দাবি না মানা হলে রাজপথেই থাকবেন তাঁরা এও সাফ জানিয়ে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে।

RG Kar Protest: রাত পেরিয়ে ভোর, স্লোগানে-গানে গমগম করছে রাজপথ, দেখুন স্বাস্থ্যভবনের বাইরের ছবি
স্বাস্থ্যভবনের বাইরে অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তারেরা (ছবিঃANI)

কলকাতাঃ দু'দিন, দু'রাত অতিক্রান্ত। আর জি কর কাণ্ডের(RG Kar incident) প্রতিবাদে এখনও রাজপথেই রয়েছেন জুনিয়র ডাক্তাররা(Junior Doctors)। স্বাস্থ্যভবনের(Swasthya Bhawan) সামনে অবস্থান করছেন তাঁরা। আর এই জুনিয়ই চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা। পাশে রয়েছে নাগরিক সমাজও। স্বাস্থ্যভবনের ধর্না মঞ্চে হাজির হয়েছেন শয়-শয় সাধারণ মানুষ। ন্যায়বিচারের দাবিতে গলা ফাটাচ্ছেন সকলে। স্লোগানে, গানে গমগম করছে রাজপথ। আজ, বৃহস্পতিবার ভোরের ছবিটাও একই। রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও তাঁদের গলার স্বর এক ফোঁটাও দমেনি। স্লোগান উঠছে মুহুর্মুহু। তাঁদের দাবি না মানা হলে রাজপথেই থাকবেন তাঁরা এও সাফ জানিয়ে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে।

#WATCH | Early morning visuals from Swasthya Bhawan, Salt Lake area of West Bengal's Kolkata where junior doctors continue their protest against RG Kar Medical College & Hospital rape-murder incident pic.twitter.com/KmTYy5a14E

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 12, 2024 07:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).