J&K Assembly: ৩৭০ ধারা নিয়ে জম্মু ও কাশ্মীর বিধানসভায় আজ ফের হট্টগোল, নাটকীয় দৃশ্য

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর জন্য ৩৭০ ধারা নিয়ে জম্মু ও কাশ্মীর বিধানসভায় হট্টগোল আজ ফের তুঙ্গে পৌঁছেছে।

J&K Assembly: ৩৭০ ধারা নিয়ে জম্মু ও কাশ্মীর বিধানসভায় আজ ফের হট্টগোল, নাটকীয় দৃশ্য
Jammu and Kashmir Assembly (Photo Credit: X)

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর জন্য অনুচ্ছেদ ৩৭০ ধারা (Article 370) নিয়ে আজ ফের জম্মু ও কাশ্মীর বিধানসভা  (Jammu and Kashmir Assembly) উত্তপ্ত। সংবিধানের ৩৭০ ধারা অনুচ্ছেদ অনুযায়ী জম্মু-কাশ্মীরের মানুষ যে বিশেষ সুযোগ-সুবিধা পেতেন তা ২০১৯ সালে প্রত্যাহার করে নেন নরেন্দ্র মোদী সরকার। জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির বিরোধিতা করে প্রস্তাবনা আনে পিপলস ডেমোক্রেটিক পার্টি (PDP)। এই প্রস্তাবনা নিয়ে সম্প্রতি জম্মু ও কাশ্মীর বিধানসভায় হট্টগোল বাধে। আজ বিধানসভা পুনরায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিধায়কদের মধ্যে ফের হট্টগোল বাধল, শুরু হয় ধাক্কাধাক্কি। দেখুন ভিডিও -

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).