নয়াদিল্লি: শত্রু পক্ষের হামলায় ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে এলেও আর চিন্তা নেই, চোখের নিমেষে নষ্ট করে দেবে 'ভার্গবস্ত্র'। ভারতের নিজস্ব 'ভার্গবস্ত্র' (Bhargavastra) কাউন্টার সোয়ার্ম ড্রোন সিস্টেমের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। 'ভার্গবস্ত্র' কাউন্টার সোয়ার্ম ড্রোন সিস্টেম (Bhargavastra Counter Swarm Drone System) হল ভারতের সোলার ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস লিমিটেড (SDAL) দ্বারা তৈরি একটি স্বদেশী প্রতিরক্ষা প্রযুক্তি। এটি একটি লো-কস্ট, হার্ড-কিল কাউন্টার ড্রোন সিস্টেম, যা ড্রোন সোয়ার্ম (একাধিক ড্রোনের সমন্বিত আক্রমণ) মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়েছে। সিস্টেমটি মাইক্রো রকেট ব্যবহার করে শত্রু পক্ষের ড্রোনকে ধ্বংস করতে পারবে।
ওড়িশার গোপালপুরে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতিতে এর মাইক্রো রকেটের তিনটি সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে, এটি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ভারতের নিজস্ব 'ভার্গবস্ত্র' পরীক্ষা সফলভাবে সম্পন্ন
India's homegrown 'Bhargavastra' counter swarm drone system test fired successfully
Read @ANI Story | https://t.co/u1ecRYIXMm#India #SDAL #CounterSwarmDroneSystem pic.twitter.com/QlhvsY8hFh
— ANI Digital (@ani_digital) May 14, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)