Textiles Exports: আমেরিকার ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রভাব মোকাবিলায় ৪০টি দেশে প্রচার কর্মসূচির পরিকল্পনা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আজ থেকে ভারতের উপর ৫০% শুল্ক কার্যকর হয়েছে।

Textiles Exports: আমেরিকার ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রভাব মোকাবিলায় ৪০টি দেশে প্রচার কর্মসূচির পরিকল্পনা
Textiles Exports (Photo Credit: X)

নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক (Tariffs) আরোপের প্রভাব মোকাবিলা করতে এবং বস্ত্রসহ অন্যান্য রপ্তানি বাড়ানোর লক্ষ্যে প্রায় ৪০টি দেশে প্রচারমূলক কর্মসূচির পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আজ থেকে ভারতের উপর ৫০% শুল্ক কার্যকর হয়েছে। বুধবার একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত ৫০ শতাংশ শুল্কের মধ্যে বস্ত্র রপ্তানি বাড়াতে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ ৪০টি দেশে প্রচার কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে।

সরকার এই চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে রপ্তানি ডাইভার্সিফিকেশন এবং ডোমেস্টিক ডিমান্ড বাড়ানোর উপর জোর দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'আত্মনির্ভর ভারত' এবং 'স্বদেশী' কেনাকাটার প্রচারে জোর দিয়েছেন। আরও পড়ুন: PM Modi Refused Trump Phone Calls: 'দর্প চূর্ণ' ট্রাম্পের ফোন ধরছেন না মোদী, পরপর ৪বার ডায়াল করেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট

৪০টি দেশে প্রচার কর্মসূচির পরিকল্পনা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 27, 2025 03:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).