Arvind Kejriwal: স্বামী মোদীর নাম করলেই খাওয়া বন্ধ, মহিলাদের উদ্দেশ্যে কেজরির বার্তা

সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে কেজরি আরও বলেন, 'অনেক পুরুষই এখন মোদী মোদী করছেন। তাঁদের মাথা একমাত্র আপনারাই ঠিক করতে পারেন'।

Arvind Kejriwal: স্বামী মোদীর নাম করলেই খাওয়া বন্ধ, মহিলাদের উদ্দেশ্যে কেজরির বার্তা
Arvind kejriwal Photo Credit: Twitter@AamAadmiParty

চব্বিশের লোকসভা নির্বাচনে মহিলা ভোটকে পাখির চোখ করে এগোতে চাইছে সমস্ত রাজনৈতিক দলগুলো। সেই পথে এবার আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শনিবার আম আদমি পার্টির (Aam Aadmi Party) আয়োজিত 'মহিলা সম্মান সমারোহ' সভা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, স্বামীরা যদি 'মোদী মোদী' করে তাহলে তাঁদের রাতের খাবার দেবেন না। সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে কেজরি আরও বলেন, 'অনেক পুরুষই এখন মোদী মোদী করছেন। তাঁদের মাথা একমাত্র আপনারাই ঠিক করতে পারেন। যদি আপনার স্বামী মোদীর নাম করে তাহলে তাঁদের বলবেন রাতের খাবার মিলবে না'।

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 10, 2024 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).