Heatwave: দেশের কিছু রাজ্যে তাপপ্রবাহ অব্যাহত, জরুরি বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী
কেরল, তামিল, রাজস্থান, পশ্চিমবঙ্গ, গুজরাট-সহ বেশ কিছু রাজ্যে বৃষ্টি শুরু হলেও, তাপে পুড়ছে উত্তরপ্রদেশ, ওড়িশা, অন্ধ্র, তেলাঙ্গানা। মঙ্গলবার অত্যাধিক তীব্র গরম এবং তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশে মৃত্যু হয় ১৪ জনের। ফলে তাপপ্রবাহের জেরে কেউ অসুস্থ হলে, উত্তরপ্রদেশের প্রত্যেকটি সরকারি হাসপাতালে যাতে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং শয্যা নির্দিষ্ট অনুপাতে রাখা হয়, সেই নির্দেশ দেওয়া হয়যোগী সরকারের তরফে। দেশের কিছু অংশে যকন তীব্র দাবদাহ চলছে, সেই সময় বুধবার জরুরি বৈঠকে বসবেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য। তীব্র তাপপ্রবাহের জেরে অসুস্থতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতেই বুধবার বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে মনসুখ মান্ডব্য বৈঠকে বসবেন বলে খবর।
Union Health Minister Dr Mansukh Mandaviya will chair a meeting today with States & UTs to assess and review preparedness for heat-related illnesses, arising due to heatwave conditions in some parts of the country
(File Pic) pic.twitter.com/lt5knlpNXl
— ANI (@ANI) June 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 21, 2023 11:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

