Hanif Sheikh: নিষিদ্ধ জঙ্গি ছাত্র সংগঠন SIMI-র কর্মী হানিফ শেখ গ্রেফতার, ২৫ বছর পর দিল্লি পুলিশের জালে

২০০১ সালে রাষ্ট্রদ্রোহ এবং ইউএপিএ (UAPA) বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে সিমি-র উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

Hanif Sheikh: নিষিদ্ধ জঙ্গি ছাত্র সংগঠন SIMI-র কর্মী হানিফ শেখ গ্রেফতার, ২৫ বছর পর দিল্লি পুলিশের জালে
Hanif Sheikh, an activist of SIMI arrested (Photo Credits: X)

সদ্যই জঙ্গি ছাত্র সংগঠন, স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া-র (SIMI) উপর আরও ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০০১ সালে রাষ্ট্রদ্রোহ এবং ইউএপিএ (UAPA) বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে সিমি-র (Students Islamic Movement of India) উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আরও পাঁচ বছর বাড়ানো হল নিষেধাজ্ঞা। স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া-র অন্যতম কর্মী হানিফ শেখকে (Hanif Sheikh) এবার গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। সিমি-র ম্যাগাজিন ‘ইসলামিক মুভমেন্ট’ (উর্দু সংস্করণ) এর সম্পাদক ছিল হানিফ। দীর্গ ২৫ বছর ধরে বহু মুসলিম যুবককে উদ্বুদ্ধ করে জঙ্গি ছাত্র সংগঠনের ছত্র ছায়ায় নিয়ে এসেছিল সে।

গ্রেফতার হানিফ শেখ... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 25, 2024 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).