Jammu and Kashmir: শ্রীনগরের সিল্ক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগরের রাজবাগ এলাকায় একটি সিল্কের কারখানায় আচমকাই আগুন লাগে।

Jammu and Kashmir: শ্রীনগরের সিল্ক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগরের (Srinagar) রাজবাগ এলাকায় একটি সিল্কের কারখানায় আচমকাই আগুন লাগে। জানা যাচ্ছে, ওই সময় বেশ কয়েকজন কর্মচারী কাজ করছিলেন। সেই সময়ই ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কাজের সময় অসর্তকার কারণে কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনা দেখেই তড়িঘড়ি কর্মীরা বাইরে চলে আসেন। খবর দেওয়া হয় দমকল দফতরে। তারপরেই ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন চলে আসে। ঘন্টাখানেকের চেষ্টায় অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে। যদিও ততক্ষণে ভষ্মীভূত হয়ে যায় গোটা কারখানা। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 19, 2024 07:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).