Delhi: অরবিন্দ তলব এড়াতে এবার ব্যক্তিগত সচিবের বাড়িতে ইডি হানা, অভিযান আরও ১২ আপ ঘনিষ্ঠের বাসভবনে
আর্থিক কেলেঙ্কারির অভিযোগে অন্তত ১২টি পৃথক জায়গায় তল্লাশি চানানো হবে। সেই তালিকায় রয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভাব কুমার, রাজ্যসভার আপ সাংসদ এনডি গুপ্তা, দিল্লি জল বোর্ডের প্রাক্তন সদস্য শলভ কুমারের বাসভবন।
নয়া দিল্লি, ৬ ফেব্রুয়ারিঃ আর্থিক তছরুপের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আতস কাঁচে আম আদমি পার্টির (AAP) নেতারা। আজ মঙ্গলবার সকাল থেকেই আপ সাংসদ, নেতাদের বাড়িতে তদন্ত অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, আর্থিক কেলেঙ্কারির অভিযোগে অন্তত ১২টি পৃথক জায়গায় তল্লাশি চানানো হবে। সেই তালিকায় রয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভাব কুমার, রাজ্যসভার আপ সাংসদ এনডি গুপ্তা, দিল্লি জল বোর্ডের (DJB) প্রাক্তন সদস্য শলভ কুমারের বাসভবন। ইডির (Directorate of Enforcement) গোয়েন্দারা একাধিক দলে ভাগ হয়ে পৃথক পৃথক স্থানে হানা দিয়েছে।
আপ সাংসদের বাড়ি ইডি হানা...
#WATCH | ED raid underway at the residence of AAP MP ND Gupta in Delhi.
As per sources, ED is conducting searches at nearly 10 locations including the residence of Delhi CM Arvind Kejriwal's personal secretary among others connected to the Aam Aadmi Party as part of its money… pic.twitter.com/dRdlSJjE6s
— ANI (@ANI) February 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 06, 2024 10:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

