Delhi Heavy Rain: মুষলধারে বৃষ্টিতে বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে মৃত ১, ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রী

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রাম মোহন নাইডু দিল্লি বিমানবন্দরে পৌঁছেছেন। পরিস্থিতি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় মন্ত্রী।

Delhi Heavy Rain: মুষলধারে বৃষ্টিতে বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে মৃত ১, ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রী
Delhi Airport (Photo Credits: X)

কয়েক মাস যাবত অস্বস্তিকর গরম কাটিয়ে এবার স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে (Delhi Heavy Rain)। তবে সেই বৃষ্টি আদেও স্বস্তির কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শুক্রবার সকালে প্রচণ্ড বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ছাদের একাংশ ভেঙে কয়েকটি গাড়ির উপর পড়েছে। যার ফলে একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রাম মোহন নাইডু দিল্লি বিমানবন্দরে পৌঁছেছেন। পরিস্থিতি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় মন্ত্রী। দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ায় ব্যাহত হয়েছে রাজধানীর বিমান পরিষেবা।

আরও পড়ুনঃ দহন জ্বালা কাটিয়ে জলমগ্ন দিল্লি, হাঁটু জলে পোশাক বাঁচাতে বাড়ি থেকে গাড়িতে উঠতে কর্মীদের কাঁধে চাপলেন এসপি সাংসদ

ঘটনাস্থলে মন্ত্রী... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 28, 2024 10:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).