Delhi Water Crisis: রাজধানী জুড়ে জলের হাহাকার, পুরসভার ট্যাঙ্কারের দেখা মিলতেই ড্রাম-বালতি নিয়ে ঝাঁপ স্থানীয়দের

জল ভরার তাগিদে জলসঙ্কটের সম্মুখীন হওয়া লোকেরা ট্যাঙ্কারের উপর চড়ে পাইপ নিয়ে টানাটানি শুরু করে দেয়।

Delhi Water Crisis: রাজধানী জুড়ে জলের হাহাকার, পুরসভার ট্যাঙ্কারের দেখা মিলতেই ড্রাম-বালতি নিয়ে ঝাঁপ স্থানীয়দের
Delhi Water Crisis (Photo Credits: ANI)

তাপপ্রবাহের সঙ্গে দোসর হয়ে দিল্লিতে জুটেছে তীব্র জলসঙ্কট (Delhi Water Crisis)। নাকাল অবস্থা রাজধানীবাসীর। জলের জন্যে হাহাকার পড়ে গিয়েছে দিল্লির আনাচেকানাচে। পুরসভার তরফে জল সরবরাহের জন্যে ট্যাঙ্কারের দেখা মিলতেই ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। রবিবার সাত সকালে রাজধানীর গোবিন্দপুরি এলাকায় পুরসভার জলের ট্যাঙ্কার পৌঁছতেই বড় বড় ড্রাম,বালতি নিয়ে জল নিয়ে সংগ্রহ করে রাখতে ভিড় করেন এলাকাবাসী। জল ভরার তাগিদে জলসঙ্কটের সম্মুখীন হওয়া লোকেরা ট্যাঙ্কারের উপর চড়ে পাইপ নিয়ে টানাটানি শুরু করে দেয়।

দেখুন ভিডিয়ো... 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 16, 2024 11:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).