Delhi: দহন জ্বালা কাটিয়ে জলমগ্ন দিল্লি, হাঁটু জলে পোশাক বাঁচাতে বাড়ি থেকে গাড়িতে উঠতে কর্মীদের কাঁধে চাপলেন এসপি সাংসদ
বাড়ির বাইরে হাঁটু জল জমে থাকায় সমাজবাদী পার্টির সাংসদ রাম গোপাল যাদবকে তাঁর নিরাপত্তাকর্মীদের কাঁধে চেপে জল পার করে গাড়িতে উঠতে দেখা গেল।
তীব্র দহন জ্বালা থেকে দিল্লিবাসীকে মুক্তি দিয়ে ঝমঝমিয়ে শুরু হয়েছে বৃষ্টি। দিন কয়েক আগে অবধিও যে রাজধানী (Delhi) জুড়ে জলের হাহাকার উঠেছিল, মুষলধারে বৃষ্টির জেরে সেই দিল্লিই আজ জলমগ্ন। রাস্তাঘাট, দোকান, বাড়ি, গাড়ি সমস্ত কিছুই জলের তলায়। ব্যাহত হয়েছে রোজকার জনজীবন। বাড়ির বাইরে হাঁটু জল জমে থাকায় সমাজবাদী পার্টির সাংসদ রাম গোপাল যাদবকে তাঁর নিরাপত্তাকর্মীদের কাঁধে চেপে জল পার করে গাড়িতে উঠতে দেখা গেল। হাঁটু জলে যাতে পোশাক না ভিজে যায় তার জন্যে কর্মীদের কাঁধই ভরসা।
আরও পড়ুনঃ রাতভর বৃষ্টির কারণে জলমগ্ন দিল্লি মেট্রো, অসুবিধার সম্মুখীন বহু যাত্রী
দেখুন সেই ভিডিয়ো...
#WATCH | Delhi: SP MP Ram Gopal Yadav being helped by members of his staff and others to his car as the area around his residence is completely inundated.
Visuals from Lodhi Estate area. pic.twitter.com/ytWE7MGbfY
— ANI (@ANI) June 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 28, 2024 10:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

