Delhi: বাস মার্সালদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ, আটক মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সহ একাধিক আপ নেতা

দিল্লির বাস থেকে মার্সালদের তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এর প্রতিবাদে দিল্লির বিভিন্ন প্রান্তেই বিক্ষোভ করছে মার্সালরা।

Delhi: বাস মার্সালদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ, আটক মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সহ একাধিক আপ নেতা

দিল্লির বাস থেকে মার্সালদের তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এর প্রতিবাদে দিল্লির বিভিন্ন প্রান্তেই বিক্ষোভ করছে মার্সালরা। এমনকী রাজ্য সরকার, আপ নেতৃত্বকেও চিঠি পাঠিয়েছেন মার্সালরা। আর সেই কারণে কেন্দ্রের সীন্তান্তের বিরোধীতা করতে বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু করেছে আপ নেতৃত্ব। এদিন আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজের (Saurabh Bharadwaj) নেতৃত্বে চাঁদগিরাম আখড়া এলাকায় অসংখ্য আপ নেতা বিক্ষোভ সমাবেশ করেন। কিন্তু বেলা গড়াতেই তাঁদের তুলতে আসে দিল্লি পুলিশ। দীর্ঘ বচসার পর তাঁদের আটক করে পুলিশ। সৌরভ ভরদ্বাজকে প্রিজন ভ্যানে তোলার সময় তিনি বলেন, "আমরা বাস মার্সালদের সঙ্গে আছি। ওঁরা গরীব মানুষ। ওঁদের সঙ্গে ষড়যন্ত্র চলছে। অরবিন্দ কেজরিওয়াল ওদের পুনর্বহাল করবে"।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 03, 2024 09:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).