CRPF Jawan Arrested: দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
কলকাতার চিৎপুর এলাকায় দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে।
কলকাতা: সিআরপিএফ (CRPF) জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির (Molestation) অভিযোগ। কলকাতার চিৎপুর (Chitpur) এলাকায় দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক সিআরপিএফ CRPF জওয়ানকে গ্রেফতার (Arrested) করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নির্বাচনের দায়িত্ব সেরে ফেরার সময় কলকাতা স্টেশনের কাছে চিৎপুরে একটি বাড়িতে ঢুকে দুই বোনকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করেছে। সিআরপিএফ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। কলকাতা পুলিশও বিষিয়টি নিয়ে তদন্ত করছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।
দেখুন
Kolkata, West Bengal: On one CRPF jawan arrested for allegedly molesting two women in the Chitpur area, CRPF says, "The alleged incident occurred during the deinduction of the force component at Chitpur railway station. CRPF is enquiring into the allegation. Kolkata police are…
— ANI (@ANI) June 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 03, 2024 04:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

