SSC: চাকরিহারাদের দিল্লি অভিযান সমর্থন করে পাশে দাঁড়ানোর আহ্বান অধীর রঞ্জনের, কটাক্ষ শুভেন্দুর
শুভেন্দু অধিকারীর দাবি, ‘তৃণমূলের দালালরা দিল্লি যাচ্ছে।’
নয়াদিল্লি: পূর্ব ঘোষণা অনুযায়ী চাকরিহারা শিক্ষকদের (Teachers) মধ্যে ৬০ জন শিক্ষক সোমবার বাসে চেপে দিল্লির উদ্দেশে রওনা দেন, বুধবার থেকে তাঁদের জন্তর মন্তরে ধর্নায় বসার কথা রয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Congress leader Adhir Ranjan Chowdhury) শিক্ষকদের সমর্থন করে বলেন, ‘২৬,০০০ শিক্ষক তাঁদের চাকরি হারিয়েছেন, তাঁরা সরকারের কাছে আবেদন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, সরকার তাঁদের সমস্যা সমাধানে আগ্রহী নয়। এখন তাঁরা দিল্লিতে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছেন। আমরা তাদের সমর্থন করছি এবং সব ধরণের সাহায্য প্রদান করব, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সকলকেই তাঁদের সমর্থন করা উচিত।’
এদিকে চাকরিহারাদের দিল্লি অভিযানকে সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ‘তৃণমূলের দালালরা দিল্লি যাচ্ছে।’
অধীর রঞ্জন কি বললেন দেখুন
VIDEO | West Bengal: Congress leader Adhir Ranjan Chowdhury (@adhirrcinc) expresses solidarity with 26,000 job-losing teachers.
He says, "26,000 teachers lost their jobs, they have got tired by pleading in front of the government, the government is not interested in solving… pic.twitter.com/GfWSnJPYjT
— Press Trust of India (@PTI_News) April 15, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 15, 2025 04:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

