Kolkata: অভিজ্ঞতার জোরে নার্সরা হতে পারেন প্র্যাকটিশনার সিস্টার, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
চিকিৎসক ও নার্সদের বিনামূল্যে জমি দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, হিডকোর চেয়ারম্যানকে বলেছি, আমাকে ১০ একর জমি দেখে দিতে। ওই জমি আমি বিনামূল্যে চিকিৎসক এবং নার্সদের দেব। ওঁরা চাইলে আবাসন বানিয়ে নেবেন।
স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) স্বাস্থ্য-কাঠামো খতিয়ে দেখতে তিনি বৈঠক করেন। বৈঠকের পর তিনি জানান, ভালো কাজ করলে অভিজ্ঞ নার্সদের পদোন্নতি দেব। তাঁরা হবেন প্র্যাকটিশনার সিস্টার। তাঁরাও রোগী দেখতে পারবেন। প্র্যাকটিশনার সিস্টাররা প্র্যাকটিশ করতে পারবেন। একই সঙ্গে তাঁদের দায়িত্ব নিয়ে অনেক কাজও করতে হবে।
We have arranged 10,000 extra beds in hospitals and are prioritising vaccination for mothers who have children below 12 years old ahead of the possible third wave of COVID19: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/OjSZk8SESZ
— ANI (@ANI) August 26, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 26, 2021 06:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

