Crocodile Attacks:বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে বিপত্তি, ২২ বছরের যুবককে গিলে ফেলল কুমির
মহারাষ্ট্র এবং ছত্তিশগড় সীমান্তের আত্তুকপল্লির বাসিন্দা। এদিন বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেব সামিত।
নয়াদিল্লিঃ বন্ধুদের (Friend) সঙ্গে মাছ (Fish) ধরতে গিয়ে বিপত্তি। কুমিরের মুখে পড়ে মৃত্যু ২২ বছরের যুবকের। গত ৭ জুন ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গাদচিরলিতে। মৃত যুবকের নাম সমিত আম্বালা। মহারাষ্ট্র এবং ছত্তিশগড় সীমান্তের আত্তুকপল্লির বাসিন্দা। এদিন বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেব সামিত। মাছ ধরার জাল ফেলতেই জাল সমেত তাঁকে টেনে নেয় একটি কুমির। এরপর যুবকের গোটা শরীর মুখের ভিতরে ঢুকিয়ে নেয় সে। চিৎকার করতে থাকেন তাঁর বন্ধুরা। কিন্তু ততক্ষণে সব শেষ। সমিতের দেহ মুখে নিয়ে গভীর জলে চলে যায় কুমিরটি। ঘটনার কিছুক্ষণ পর ওই নদীর ধার থেকে সমিত নামে ওই যুবকের দেহের অংশ উদ্ধার হয়। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে বিপত্তি, ২২ বছরের যুবককে গিলে ফেলল কুমির
Crocodile Attack in Maharashtra: Chhattisgarh Man Fishing With Friends Attacked and Killed by Crocodile at Indravati River in Gadchiroli, His Body Retrieved After 3 Hours#CrocodileAttack #Fishing #Chhattisgarh #IndravatiRiver #Gadchiroli #Maharashtra
— LatestLY (@latestly) June 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 10, 2025 04:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

