Delhi Blast Caught on Camera: দিল্লির সেনা স্কুলের সামনে বোমা বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ ভাইরাল, দেখুন ভিডিও
দিল্লির রোহিনি এলাকায় সিআরপিএফ স্কুলের সামনে বোমা বিস্ফোরণের (Explosion) ঘটনা চমকে দিয়েছে।
নয়াদিল্লি: সম্প্রতি স্কুল ও বিমানে বোমা হামলার হুমকি মানুষকে আতঙ্কিত করে তুলেছে, এবার সেই হুমকি সত্যিই ঘটাল দুষ্কৃতীরা। আজ দিল্লির রোহিনি এলাকায় সিআরপিএফ স্কুলের (CRPF School) সামনে বোমা বিস্ফোরণের (Explosion) ঘটনা সবাইকে চমকে দিয়েছে। তবে স্বস্তির বিষয় হল এই বোমা বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বোমা বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সামনে এসেছে। বিস্ফোরণটি কতটা শক্তিশালী ছিল তা ১৭ সেকেন্ডের ভিডিওটি দেখলেই বোঝা যাচ্ছে। আজ সকাল ৭.৫০ মিনিট নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে। দিল্লি পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে স্কুলের দেয়াল, আশেপাশের দোকান এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রাস্তার পাশে দুটি গাড়ি দাঁড় করানো হয় তারপর ১৫ সেকেন্ড পর বিকট শব্দে বিস্ফোরণ হয়। দেখুন ভিডিও-
CCTV Footage of the major blast which took place in Delhi’s Rohini area earlier today at the CRPF School. All angles being investigated by Delhi Police, NIA, NSG and Special Forensic Teams. No injuries were reported in the blast. Look the intensity of this blast! 👇 pic.twitter.com/OLZZTOKkf2
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) October 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 21, 2024 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

