Arvind Kejriwal: 'বিজেপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আপ', আস্থাভোটে জয়ের পর হুঙ্কার কেজরির

প্রত্যাশা মত বিধানসভায় আস্থাভোটে জয়লাভ করলেন আপ প্রধান। ধ্বনিভোটে কেজরিকে সমর্থন করেছেন ৫৪ জন বিধায়ক।

Arvind Kejriwal: 'বিজেপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আপ', আস্থাভোটে জয়ের পর হুঙ্কার কেজরির
Delhi CM Arvind Kejriwal (Photo Credits: ANI)

শনিবার একদিকে দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় রাউস অ্যাভিনিউ আদালতে ডাক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। অন্যদিকে এদিনই দিল্লি বিধানসভায় আস্থাভোটের ডাক দিয়েছিলেন কেজরি। তাই আদালতে সশরীরে নয় বরং ভার্চুয়াল মাধ্যমে উপস্থিতি হলেন। আর প্রত্যাশা মত বিধানসভায় আস্থাভোটে জয়লাভ করলেন আপ প্রধান। ধ্বনিভোটে কেজরিকে সমর্থন করেছেন ৫৪ জন বিধায়ক। আর এই ভাবেই এক ঢিলে দুই পাখি মরলেন তিনি। আস্থাভোটে জয়লাভের পর বিপেজির প্রতি তীব্র আক্রমণ শানিয়ে দিল্লি মুখ্যমন্ত্রী বললেন, 'এই মুহূর্তে দেশে বিজেপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল আম আদমি পার্টি'।

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 17, 2024 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).