Delhi: মোদীর শপথ অনুষ্ঠানে এসে শেখ হাসিনার সঙ্গে একান্ত সাক্ষাৎ ভুটান প্রধানমন্ত্রীর

নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হতে এসেছেন একাধিক রাষ্ট্রনায়ক। নেপাল, ভুটান, বাংলাদেশ, মরিশাস, মালদ্বীপ থেকে এসেছে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টরা। দিল্লির অভিজাত সব হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

Delhi: মোদীর শপথ অনুষ্ঠানে এসে শেখ হাসিনার সঙ্গে একান্ত সাক্ষাৎ ভুটান প্রধানমন্ত্রীর
Sheikh Hasina, Tshering Tobgay (Photo Credits: ANI)

এনডিএ জোটের সমর্থনে তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর কয়েক ঘণ্টা পরেই রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। মোদীর পাশাপাশি তাঁর মন্ত্রীসভার সদস্যরাও এদিন শপথ নেবেন। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হতে এসেছেন একাধিক রাষ্ট্রনায়ক। নেপাল, ভুটান, বাংলাদেশ, মরিশাস, মালদ্বীপ থেকে এসেছে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টরা। দিল্লির অভিজাত সব হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যেতে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লির একটি হোটেলে পৌঁছলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। মোদী শপথ অনুষ্ঠানের লক্ষ্যে ভূটান-বাংলাদেশের রাষ্ট্রনায়কদের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হল।

আরও পড়ুনঃ মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডাবাণীর সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার

রাষ্ট্রনায়কদের সাক্ষাৎ... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 09, 2024 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).