Attacks On Hindu In Bangladesh: সঙ্কট-কবলিত বাংলাদেশে হিন্দুদের উপর হামলা,বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের (দেখুন ভিডিও)

Attacks On Hindu In Bangladesh: সঙ্কট-কবলিত বাংলাদেশে হিন্দুদের উপর হামলা,বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের (দেখুন ভিডিও)

বাংলাদেশে দিকে-দিকে আক্রান্ত সে দেশের সংখ্যালঘুরা। ভাঙচুর করা হয়েছে তাদের বাড়ি, মন্দির এবং ব্য়বসা প্রতিষ্ঠান। যশোর, নোয়াখালি, মেহেরপুর, চাঁদপুর ও খুলনায় বাড়িঘরে হামলা চলেছে।এর মধ্যে নাটোর, ঢাকার ধামরাই, পটুয়াখালির কলাপাড়া, শরিয়তপুর ও ফরিদপুরে মন্দিরে ভাঙচুর করা হয়েছে। দিনাজপুরে হিন্দুদের ৪০টি দোকান ভাঙচুর করা হয়। শুধু হিন্দু নয়, রংপুরের তারাগঞ্জে আহমদিয়াদের উপাসনালয়ে হামলা চলেছে। এবার সেই হিন্দুদের ওপর আক্রমণ ও তাঁদের রক্ষার্থ এগিয়ে এল হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে বিকাল থেকে 'সেভ হিন্দু' পোস্টার নিয়ে তাঁদের পথ অবরোধ করতে দেখা যায়। সঙ্কট-কবলিত বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়টি নিয়ে অল্প সময়ের মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়। দেখুন সেই ঘটনা-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 08, 2024 06:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).