Arvind Kejriwal: রবিতেই তিহাড় ফিরতে হবে কেজরিওয়ালকে, জেল যাত্রার আগে কয়েকটি বিশেষ জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

রবিবার ২ জুন তাঁকে আত্মসমর্পন করতে হবে তিহাড় জেলে। তবে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পন করার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতি সৌধ এবং কনট প্লেসের হনুমান মন্দির পরিদর্শনে যাবেন কেজরিওয়াল।

Arvind Kejriwal: রবিতেই তিহাড় ফিরতে হবে কেজরিওয়ালকে, জেল যাত্রার আগে কয়েকটি বিশেষ জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Arvind Kejriwal (Photo Credit: Twitter)

শনিবার, ১ জন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মত, রবিবার ২ জুন তাঁকে আত্মসমর্পন করতে হবে তিহাড় জেলে (Tihar Jail)। তবে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পন করার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতি সৌধ এবং কনট প্লেসের হনুমান মন্দির পরিদর্শনে যাবেন কেজরিওয়াল। সেখান থেকে আপের অসিফে ঘুরে তারপর তিহাড়ের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, রবিবার দুপুর ৩টে নাগাদ জেলে যাবেন আপ আহ্বায়ক। অন্যদিকে গতকালই চিকিৎসার ভিত্তিতে মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি আপাতত ৫ জুন পর্যন্ত স্থগিত রেখেছে আদালত।

আরও পড়ুনঃ রায় সংরক্ষিত, রবিবার তিহাড়ে ফিরতে হবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে

আজই তিহাড় যাত্রা কেজরির... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 02, 2024 12:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).