Gwalior Flood: বন্যা কবলিত গোয়ালিয়রে উদ্ধারকাজে হাত লাগালেন সেনাকর্মীরা, দেখুন ভিডিয়ো
টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন মধ্যপ্রদেশের গোয়ালিয়র। পার্বতী নদীর জল উঠে এসেছে জনবহুল এলাকায়।
টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন মধ্যপ্রদেশের গোয়ালিয়র (Gwalior)। পার্বতী নদীর জল উঠে এসেছে জনবহুল এলাকায়। যার ফলে জলের তোড়ে ভেসে গিয়েছে ভীতরওয়ার এলাকার গবাদী পশু, ঘর-বাড়ি। বাস্তুচ্যুত অসংখ্য মানুষ। স্থানীয় প্রশাসনের তৎপরতায় খোলা হয়েছে ত্রাণশিবির। সেখানে থাকছেন অনেকে। তবে এখনও বন্যা বিধ্বস্ত এলাকায় আটকে রয়েছেন বহু মানুষ। তাঁদের উদ্ধার করতে এবার এগিয়ে এলেন ভারতীয় সেনার অফিসাররা। জানা যাচ্ছে, শুক্রবার সকাল থেকে টানা তিনঘন্টা উদ্ধারকাজ চালিয়ে ১২ থেকে ১৫ জনকে উদ্ধার করকে পেরেছেন সেনাকর্মীরা। গত বৃহস্পতিবার থেকে ভারতীয় সেনা উদ্ধারকাজে হাত লাগিয়েছে বলে জানা গিয়েছে।
#WATCH | An Army official says, "Rescue operation was carried out for three hours...The mission was carried out successfully and we rescued 15 civilians... https://t.co/NW0Q4tKCYX pic.twitter.com/x8IedspAlH
— ANI (@ANI) September 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 13, 2024 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

