Gwalior: প্রবল ঝড়বৃষ্টির কারণে গোয়ালিয়রে দেওয়াল ভেঙে মৃত্যু হল ৪ জনে্র, আহতরা ভর্তি হাসপাতালে
শুক্রবার বিকেল থেকেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায়। আর এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।
শুক্রবার বিকেল থেকেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায়। আর এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। গোয়ালিয়রে (Gwalior) দেওয়াল ভেঙে মৃত্যু হল চারজনের। ঘটনাটি ঘটেছে বহোদাপুর থানা এলাকার নতুন লোহা মান্ডিতে। মৃতদেহগুলি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। জানা যাচ্ছে, ওই দেওয়াল লাগোয়া একটি মাটির বাড়ি ছিল। যার ফলে দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
দেখুন পোস্ট
#BREAKING A tragic incident occurred near New Loha Mandi in the Bahodapur police station area of Gwalior (Madhya Pradesh), where a house wall collapsed due to heavy rain and storm. Five people were buried under the debris and four died on the spot, and one was injured. The… pic.twitter.com/t7YvqRzuCC
— IANS (@ians_india) June 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 13, 2025 10:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

