Punjab Encounter: মোগায় পুলিশ এবং অপরাধীর মধ্যে সংঘর্ষ, গুলিতে আহত অভিযুক্ত
পঞ্চায়েত সদস্যের বাড়িতে গুলি চালানোর অভিযোগে পুলিশের সঙ্গে অভিযুক্তর সংঘর্ষ।
নয়াদিল্লি: পাঞ্জাবের মোগায় (Moga) আজ সকাল ৭টায় পুলিশ এবং এক অপরাধীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযুক্ত আমান ১২ ফেব্রুয়ারি ডালার এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে গুলি চালায়। সূত্রে খবর, সোমবার সকালে, পুলিশ ইন্সপেক্টর গুরবিন্দর সিং ভুল্লার রামুওয়ালা নাভা রোডে টহল দিচ্ছিলেন। পুলিশকে দেখে অভিযুক্ত লুকিয়ে পড়ে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে অভিযুক্তের পায়ে গুলি লাগে, সে আহত হয়। তাকে মোগা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোগায় এনকাউন্টারে আহত অভিযুক্ত
VIDEO | Punjab: An encounter broke out between the police and criminals in Moga early morning today. A criminal was reportedly shot in the leg. More details are awaited.#PunjabNews #Moga
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/9JxQXenI8V
— Press Trust of India (@PTI_News) March 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 17, 2025 08:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

