RG Kar Rape-Murder: আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে পথে নেমেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী
আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে আজ কলকাতার রাজপথে নেমেছেন নেতা-কংগ্রেস কর্মীরা। কলেজ স্কোয়্যার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা রয়েছে।
কলকাতা: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুনের (Rape-Murder) ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ পথে নেমেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Congress Leader Adhir Ranjan Chowdhury) এবং কংগ্রেস কর্মীরা। অধীর রঞ্জন চৌধুরী নেতৃত্বেই প্রতিবাদ জানাতে আজ কলকাতার রাজপথে নেমেছেন নেতা-কংগ্রেস কর্মীরা। কলেজ স্কোয়্যার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা রয়েছে। প্রতিবাদের প্রতীক হিসাবে আপাদমস্তক কালো পোশাকে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে।
পথে নেমেছেন কংগ্রেস নেতা-কর্মীরা
#WATCH | West Bengal: Congress leader Adhir Ranjan Chowdhury along with party workers protest in Kolkata over the rape-murder of a doctor at RG Kar Medical College and Hospital. pic.twitter.com/uV3jeMP6mb
— ANI (@ANI) August 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 29, 2024 05:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

