Actress Pallavi Joshi Injured: হায়দরাবাদে 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর শুটিংয়ের সময় গাড়ির ধাক্কায় আহত অভিনেত্রী পল্লবী জোশী

স্থানীয় সূত্র জানায়, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীকে এসে ধাক্কা দেয়। আঘাত থাকা সত্ত্বেও, তিনি তার শটটি সম্পূর্ণ করেন এবং তারপরে তাঁকে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়

Actress Pallavi Joshi Injured: হায়দরাবাদে 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর শুটিংয়ের সময় গাড়ির ধাক্কায় আহত অভিনেত্রী পল্লবী জোশী
Pallabi Joshi Injured On The set

'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং প্রযোজক অভিষেক আগরওয়াল এখন ব্যস্ত তাদের পরবর্তী প্রযোজনা - 'দ্য ভ্যাকসিন ওয়ার' নিয়ে। জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী এবং বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী পল্লবী জোশী এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেই ছবির শুটিং চলাকালীন ঘটে গেল দুর্ঘটনা।  হায়দরাবাদে 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর শুটিংয়ের সময় সেটে চোট পান অভিনেত্রী।

স্থানীয় সূত্র জানায়, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীকে এসে ধাক্কা দেয়। আঘাত থাকা সত্ত্বেও, তিনি তার শটটি সম্পূর্ণ করেন এবং তারপরে তাঁকে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে অভিনেত্রী সুস্থ ও  ভাল আছেন বলে জানা গেছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 17, 2023 08:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).