Delhi Airport: বিমানবন্দরের বাথরুমে সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী মহিলা হেড কনস্টেবল, তদন্তে পুলিশ
দিল্লি বিমানবন্দরে আত্মঘাতী এক সিআইএসএফের মহিলা জওয়ান। শুক্রবার কর্মরত ওই মহিলা হেড কনস্টেবল টার্মিনাল ৩-এর বাথরুমে গিয়ে আচমকাই সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি চালান।
দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) আত্মঘাতী এক র মহিলা জওয়ান। শুক্রবার কর্মরত ওই মহিলা হেড কনস্টেবল টার্মিনাল ৩-এর বাথরুমে গিয়ে আচমকাই সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি চালান। আর তাতেই গুরুতর জখম হন তিনি। এরপর তড়িঘড়ি তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও কেন আচমকা তিনি আত্মঘাতী হলেন, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মৃতদেহর সঙ্গে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি বলে খবর।
দেখুন পোস্ট
A woman Head Constable of CISF posted at IGI Airport today committed suicide in the washroom at T-3 of Delhi airport. She committed suicide using her service pistol. A team from FSL has visited the spot and lifted exhibits. No suicide note was recovered. The body was been shifted…
— ANI (@ANI) March 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 07, 2025 08:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

