Maharashtra: রাস্তার মধ্যে ঢুকে গেল আস্ত ট্রাক, গাড়ি তুলতে ডাকা হল সেনা জওয়ান, দেখুন ভিডিয়ো

আচমকাই একটি ট্যাঙ্কার ট্রাক ঢুকে গেল রাস্তার মধ্যে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার একটি পোস্ট অফিসের সামনে।

Maharashtra: রাস্তার মধ্যে ঢুকে গেল আস্ত ট্রাক, গাড়ি তুলতে ডাকা হল সেনা জওয়ান, দেখুন ভিডিয়ো

জানা যাচ্ছে, শুক্রবার সকালে পুনে পুরসভার একটি গাড়ি ওই এলাকায় ড্রেনেজ সিস্টেম সংস্কারের কাজ চলছিল। সেই কাজ শেষ করে যখন ওই পুরকর্মীর গাড়ি নিয়ে এগোতে যাচ্ছিলেন তখন সেই গাড়ি তলার রাস্তা হঠাৎই ভেঙে যায় এবং সেই কারণে গাড়ির পেছনের অংশ ভেতরে ঢুকে যেতে থাকে। কোনওমতে ওই পুরকর্মী গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে ঢুকে যাওয়া গাড়িটি উদ্ধার করতে ঘটনাস্থলে আসে সেনা জওয়ানরা। জানা যাচ্ছে কমপক্ষে ২০ জন জওয়ান ও দমকলকর্মীদের সাহায্যে গাড়িটি তোলা হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 20, 2024 07:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).