Atul Subhash Suicide Case: গ্রেফতারি এড়াতে শেষমেশ পালালেন অতুল সুভাষের স্ত্রী, তাঁকে ধরতে বেঙ্গালুরু পুলিশের টিম উত্তরপ্রদেশে
বেঙ্গালুরুর সফটওয়্যার ইঞ্জিনিয়র অতুল সুভাষের মৃত্যুর পর ক্ষোভ ফুঁসছে গোটা দেশ। আত্মঘাতী হওয়ার আগে স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের ওপর একাধিক অভিযোগ করে সকলের পর্দাফাঁস করেছেন তিনি।
বেঙ্গালুরুর সফটওয়্যার ইঞ্জিনিয়র অতুল সুভাষের (Atul Subhash) মৃত্যুর পর ক্ষোভ ফুঁসছে গোটা দেশ। আত্মঘাতী হওয়ার আগে স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের ওপর একাধিক অভিযোগ করে সকলের পর্দাফাঁস করেছেন তিনি। তাঁর মৃত্যুর পর পরিস্কার হয়ে গিয়েছে যে পারিবারিক অশান্তির শিকার একজন ছেলেও হতে পারেন। এদিকে স্ত্রী নিকিতা সিংঘানিয়া, তাঁর মা ও ভাই পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে এটা বুঝতে পেরেই কর্ণাটক ছেড়ে পালিয়েছে। সূত্রের খবর, ছেলে ও পরিবারকে নিয়ে নিকিতা উত্তরপ্রদেশের জংপুরের বাড়িতে গা ঢাকা দিয়েছে। আর সেই খবর সামনে আসতেই জংপুরের কোতোয়ালি থানায় হাজির বেঙ্গালুরু পুলিশের চার তদন্তকারী আধিকারিক। যার মধ্যে একজন মহিলা পুলিশ অফিসারও রয়েছেন বলে জানা গিয়েছে।
#WATCH | Techie dies by suicide in Bengaluru | Uttar Pradesh: A four-member team of Bengaluru Police, including one woman police personnel, reaches Kotwali, Jaunpur.
The wife of Atul Subhash, the techie who died by suicide in Bengaluru, lives in Jaunpur. pic.twitter.com/XyWfY1vzgH
— ANI (@ANI) December 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 12, 2024 10:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

