Arvind Kejriwal: অরবিন্দ কেজরিওয়ালের ওপর কালি ছেটানোর চেষ্টা, হাতেনাতে নাতে যুবককে ধরে বেধড়ক মার আপ সমর্থকদের, দেখুন ভিডিয়ো
আগামী বছরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে বিভিন্ন জায়গায় গিয়ে দলীয় প্রচার শুরু করে দিয়েছে আপ নেতৃত্ব।
আগামী বছরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে বিভিন্ন জায়গায় গিয়ে দলীয় প্রচার শুরু করে দিয়েছে আপ নেতৃত্ব। বাদ নেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শনিবারও গ্রেটার কৈলাস এলাকায় (Greater Kailash Area) কেজরিওয়ালের একটি পদযাত্রা চলাকালীন ঘটল নিন্দনীয় ঘটনা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কালি ছেটানোর চেষ্টা করে এক যুবক। আর তাঁকে তখনই হাতেনাতে ধরে ফেলে দলীয় কর্মী সমর্থকরা। ঘটনাস্থলেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। শেষমেশ নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে। যদিও কেন অরবিন্দ কেজরিওয়ালের গায়ে কালি ছেটানোর চেষ্টা করা হচ্ছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
#WATCH | A person tried to throw a liquid on former Delhi CM and AAP National Convenor Arvind Kejriwal during his padyatra in Delhi's Greater Kailash area.
The person was later held by his security staff. pic.twitter.com/9c9MhzLEzj
— ANI (@ANI) November 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 30, 2024 06:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

