Gujarat Fire: স্ক্র্যাপের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, দেখুন ভিডিয়ো
বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল গুজরাটের ভাপি অঞ্চলে। ডুংরি ফলিয়া এলাকায় একটি স্ক্র্যাপ গোডাউনে এদিন আগুন লাগে।
বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল গুজরাটের ভাপি (Vapi) অঞ্চলে। ডুংরি ফলিয়া (Dungri Phaliya) এলাকায় একটি স্ক্র্যাপ গোডাউনে এদিন আগুন লাগে। গোটা এলাকা লেলিহান শিখা ও ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। যদিও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যাচ্ছে। তবে ঘটনাটি কীভাবে ঘটল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শট সার্কিট থেকেই ঘটনাটি ঘটেছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে আটকে থাকা কয়েকজনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে।
দেখুন ভিডিয়ো
Gujarat: A massive fire broke out at a scrap godown in Dungri Phaliya, Vapi. Firefighting efforts are ongoing, and the cause of the fire is under investigation. No casualties reported pic.twitter.com/uh5tNkaYff
— IANS (@ians_india) January 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 08, 2025 10:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

