Delhi Shocker: সিআর পার্কে গৃহশিক্ষকের কাছে শ্লীলতহানির শিকার নাবালিকা, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
রাজধানীতে যৌন নির্যাতনের শিকার এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে বুধবার দক্ষিণ দিল্লির সিআর পার্ক এলাকায়। জানা যাচ্ছে, বছর ১৫-এর ওই ছাত্রীর গৃহশিক্ষকই এই ঘটনায় মূল অভিযুক্ত।
রাজধানীতে যৌন নির্যাতনের শিকার এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে বুধবার দক্ষিণ দিল্লির সিআর পার্ক (CR Park) এলাকায়। জানা যাচ্ছে, বছর ১৫-এর ওই ছাত্রীর গৃহশিক্ষকই এই ঘটনায় মূল অভিযুক্ত। পরিবারের অভিযোগ, ২০২২ সাল থেকে ওই শিক্ষকের কাছে পড়তে যেত মেয়েটি। এদিন ফাঁকা ক্লাস থাকার সুযোগে তাঁর ওপর যৌন নির্যাতন চালায়। এমনকী বাড়ি ফেরার আগে ওই অভিযুক্ত শিক্ষক মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দেয়। তবে মেয়েটি ভয় না পেয়ে বাড়িতে সবটা জানায়। তারপরই নির্যাতিতার বাবা-মা থানায় অভিযোগ জানায়। অভিযোগ পেতেই শুরু হয়েছে তদন্ত। নির্যাতিতাকে ইতিমধ্যেই দিল্লি এইমসে (Delhi AIIMS) শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যদিও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
দেখুন পোস্ট
#BREAKING A 15 year old girl has been sexually assaulted in CR Park police station area of South Delhi. This incident was committed by her home tuition class teacher. Police reached AIIMS to get the girl medically examined: Delhi Police pic.twitter.com/rTpkGkAzf3
— IANS (@ians_india) February 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 26, 2025 10:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

