Tamil Nadu: ভারী বৃষ্টির কারণে আন্নামালাইয়ার পাহাড় থেকে পড়ল পাথরের চাঁই, বাড়ি ভেঙে আহত অনেকে

রবিবার সকাল থেকে তামিলনাড়ুতে জারি ভারী থেকে অতিভারী বৃষ্টি। এই অবস্থায় তিরুভান্নামালাই এলাকার আন্নামালাইয়ার পাহাড় সংলগ্ন এলাকায় ভূমিধস হচ্ছে।

Tamil Nadu: ভারী বৃষ্টির কারণে আন্নামালাইয়ার পাহাড় থেকে পড়ল পাথরের চাঁই, বাড়ি ভেঙে আহত অনেকে
Uttarkashi Landslide: Heavy Rains Trigger Massive Landslide in Uttarakhand Town. (Photo Credits: X)

রবিবার সকাল থেকে তামিলনাড়ুতে জারি ভারী থেকে অতিভারী বৃষ্টি। এই অবস্থায় তিরুভান্নামালাই এলাকার আন্নামালাইয়ার পাহাড় (Annamalaiyar Hill) সংলগ্ন এলাকায় ভূমিধস হচ্ছে। রবিবার বিকেলের দিকে এই ধসের কারণে একটি বড়সড় পাথরের চাঁই ভেঙে পড়ল সমতলে। সূত্রের খবর, পাথরটি গড়িয়ে বেশ কয়েক ঘরবাড়ির ওপর দিয়ে যায়। আর সেই কারণে একাধিক হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কমপক্ষে ৫ থেকে ৭ জন এই দুর্ঘটনার জেরে আটকে পরে রয়েছে বলে অনুমান করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়েছে। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্ধারকাজে একাধিক বাধা আসছে বলে জানা গিয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 01, 2024 11:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).