Gujarat: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরোধে ৪ শ্রমিকের মৃত্যু

কমলেশ্বর গ্রামে একটি কারখানার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরোধে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।

Gujarat: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরোধে ৪ শ্রমিকের মৃত্যু
Septic Tanks (Photo Credit: Wikimedia Commons)

সুরাট: গুজরাটের মর্মান্তিক দুর্ঘটনা। কমলেশ্বর গ্রামে একটি কারখানার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরোধে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পলসানা-কাটোদরার ডাইং কারখানায় ঘটনাটি ঘটেছে। চারজন শ্রমিককে ট্যাঙ্ক থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বারদোলি ডিভিশনের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিওয়াইএসপি) এইচএল রাঠোর সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে যাওয়া চারজন শ্রমিক শ্বাসরোধে মারা গিয়েছেন। ঘটনার আরও তদন্ত চলছে। আমরা কারখানার সিনিয়রদের জিজ্ঞাসাবাদ করছি। নিহত চারজনই বিহারের বাসিন্দা।

দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 15, 2023 10:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).