Jalpaiguri Strom: ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, ৪ জন নিহত, ১০০ জনেরও বেশি আহত
জলপাইগুড়ি জেলার কিছু অংশে প্রবল ঝড়ের আঘাতে চারজন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।
নয়াদিল্লি: ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি (Jalpaiguri)। রবিবার জলপাইগুড়ি জেলার কিছু অংশে প্রবল ঝড়ের আঘাতে চারজন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। প্রবল ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির (Maynaguri) বিস্তীর্ণ এলাকা। বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছ এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। ময়নাগুড়ির পাশাপাশি রাজারহাট, বার্নিশ, বাকালি, জোরপাকডি, মাধবডাঙ্গা এবং সাপ্তিবাড়ি এলাকায় ব্যপক ক্ষতি হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা এড়াতে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
দেখুন ভিডিও
#Jalpaiguri (WB): At least 4 dead and over 100 others were injured after heavy rainfall and stormy winds hit the Jalpaiguri district in West Bengal.
Rain and hailstorm caused damage to houses, buildings and crops. Several trees also got uprooted and the power supply was… pic.twitter.com/dvyp3xvQTy
— DD News (@DDNewslive) April 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 01, 2024 12:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

