Transgenders Become Sub-Inspectors: প্রতিকূলতা জয় করে বিহারে সাব-ইন্সপেক্টর পদ পেলেন ৩ জন ট্রান্সজেন্ডার

বিহারে এই প্রথম ২ জন ট্রান্সম্যান এবং ১ জন ট্রান্সওম্যান সহ ৩ জন ট্রান্সজেন্ডার সাব-ইন্সপেক্টর (Sub-Inspectors) পদে নিয়োগ হয়েছেন।

Transgenders Become Sub-Inspectors: প্রতিকূলতা জয় করে বিহারে সাব-ইন্সপেক্টর পদ পেলেন ৩ জন ট্রান্সজেন্ডার
প্রতীকী ছবি (Photo Credit: X)

বিহার: ট্রান্সজেন্ডারদের (Transgenders) লড়াইটা সহজ নয়, জন্মের পর থেকেই বিনা দোষে তাঁদের হাজারো অপমান সহ্য করতে হয় আমাদের এই সমাজে। তবে তাঁদের মধ্যে কেউ কেউ কঠিন লড়াই জয় করে নিজের জায়গা ঠিকই বুঝে নেন। এবার বিহারে এমন তিনজন ট্রান্সজেন্ডার তাঁদের কঠিন লড়াই জয় করে সাফল্য পেয়েছেন। বিহারের এই প্রথম তিনজন ট্রান্সজেন্ডারকে পুলিশের ইউনিফর্মে দেখা যাবে। বিহার পুলিশ আন্ডার সার্ভিস কমিশন পরিদর্শক নিয়োগের ফলাফল প্রকাশ করেছে। মোট ১২৭৫টি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে।তাঁদের মধ্যে ২ জন ট্রান্সম্যান এবং ১ জন ট্রান্সওম্যান সহ ৩ জন ট্রান্সজেন্ডার সাব-ইন্সপেক্টর (Sub-Inspectors) পদে নিয়োগ হয়েছেন।

ট্রান্সওম্যান মানবী মধু কাশ্যপ (Manvi Madhu Kashyap) ভাগলপুরের একটি গ্রামের বাসিন্দা। তিনি তাঁর সাফল্যের জন্য তাঁর শিক্ষক, তাঁর বাবা-মা এবং রেশমা প্রসাদকে ধন্যবাদ জানিয়েছেন। রেশমা প্রসাদ বিহারের একজন সমাজকর্মী। মানবী বলেন যে এই পর্যন্ত আসা খুব সহজ ছিল না তাঁকে অনেক প্রতিকূলতা জয় করতে হয়েছে, তবে শিক্ষক ও পরিবারের সহযোগিতায় এ পথ কিছুটা সহজ হয়েছে।

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 10, 2024 11:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).