Delhi: খাটের মধ্যে থেকে উদ্ধার নিখোঁজ মহিলার দেহ, পলাতক স্বামী, তদন্তে নেমেছে দিল্লি পুলিশ
রহস্যজনকভাবে এক মহিলার দেহ উদ্ধার হল দিল্লি থেকে। ডাবরি এলাকায় একটি ঘরের মধ্যে থাকা খাটের ভেতর থেকে উদ্ধার হয় বছর ২৪-এর এক বিবাহিত তরুণীর দেহ।
রহস্যজনকভাবে এক মহিলার দেহ উদ্ধার হল দিল্লি (Delhi) থেকে। ডাবরি এলাকায় একটি ঘরের মধ্যে থাকা খাটের ভেতর থেকে উদ্ধার হয় বছর ২৪-এর এক বিবাহিত তরুণীর দেহ। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশসূত্রে খবর, ঘটনার পর থেকেই তাঁর স্বামী পলাতক রয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মহিলাটি তাঁর বাপের বাড়ির সঙ্গে শেষবারের জন্য গত ২৯ ডিসেম্বর ফোনের মাধ্যমে যোগাযোগ করেছিলেন। তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। অভিযোগ, একাধিকবার ফোন করে যোগাযোগ করতে না পেরে পুলিশের দারস্থ হয়েছিল মৃতার পরিবার। বছর পাঁচেক আগে বিয়ে হয়ছিল তাঁর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Delhi | The body of a 24-year-old woman was found inside the bed in the Dabri area. A married couple lived together and had been married for 5 years. The husband is absconding. The father of the deceased woman says that he last spoke to his daughter on December 29. The police…
— ANI (@ANI) January 3, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 03, 2025 09:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

