Assam Floods: অসমে বন্যায় বিপন্ন বন্যপ্রাণ, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে মৃত ১৭টি প্রাণী, উদ্ধার ৭২টি প্রাণী
জাতীয় উদ্যানের বন্যপ্রাণীদের যাতে ক্ষতি না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
গুয়াহাটি: অসমে (Assam) ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রহ্মপুত্রর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, হু হু করে জল ঢুকছে অসমের একাধিক জায়গায়। মানুষের পাশাপাশি বিপন্ন হয়ে পড়েছে বন্যপ্রাণ। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে (Kaziranga National Park) ১৭টি বন্য প্রাণী ডুবে গিয়েছে, বেশিরভাগটাই 'হগ ডিয়ার'। জাতীয় উদ্যানের আধিকারিক জানিয়েছেন, ৭২টি অন্যান্য প্রাণীকে বন্যার জল থেকে উদ্ধার করা হয়েছে। বন বিভাগের কর্মীরা ও নিরাপত্তা কর্মী সহ জাতীয় উদ্যানের ভেতরের প্রাণীদের সুরক্ষার জন্য টহল চালাচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জাতীয় উদ্যানের বন্যপ্রাণীদের যাতে ক্ষতি না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
দেখুন
Assam floods: 17 wild animals drown, 72 rescued in Kaziranga National Park
Read @ANI Story | https://t.co/aUkFUU22cB#AssamFloods #kaziranganationalpark pic.twitter.com/RKegsLSaVJ
— ANI Digital (@ani_digital) July 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 04, 2024 10:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

