Operation Sindoor: ‘সিঁদুর আসলে অনুভূতি’, উত্তরপ্রদেশে ১৭ সদ্যোজাত শিশুকন্যার নাম রাখা হল সিঁদুর
সদ্যোজাত শিশুকন্যার পরিবারগুলো এই নামকরণের মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন।
নয়াদিল্লি: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করেছে। ভারতীয় সেনাবাহিনী গত ৬-৭ মে রাতে পাকিস্তানে ওই অপারেশনের নাম রাখে সিঁদুর। 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) নামটি দেশের মানুষ খুবই পছন্দ করেছেন। উত্তরপ্রদেশের বহু মানুষ তাঁদের সদ্যোজাত শিশুকন্যার নাম রাখেছেন সিঁদুর। কুশিনগরে একই হাসপাতালে জন্ম নেওয়া ১৭ সদ্যোজাত শিশুকন্যার নাম 'সিঁদুর' রাখা হয়েছে। কুশিনগর মেডিক্যাল কলেজে জন্ম নেওয়া এই শিশুদের পরিবারগুলো এই নামকরণের মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন। আরও পড়ুন: Cyclone 'Shakti' Update: বঙ্গোপসাগের তৈরি হচ্ছে 'ঘূর্ণিঝড় শক্তি'? কবে, কোথায় আছড়ে পড়বে দেখুন
নবজাতকদের মধ্যে একটি পরিবারের এক সদস্য বলছেন, অপারেশন সিঁদুরের সাফল্যের পর, সিঁদুর কেবল একটি শব্দ নয় বরং এটি অনুভূতি। সেই কারণেই তাঁরা তাঁদের মেয়েদের নাম সিঁদুর রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
১৭ জন নবজাতক কন্যার নাম রাখা হল সিঁদুর
STORY | 17 newborn girl children named Sindoor in Uttar Pradesh's Kushinagar
READ: https://t.co/KFd2tub0on pic.twitter.com/UXJvQZaSN6
— Press Trust of India (@PTI_News) May 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 13, 2025 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

