Expiry Chocolate: এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া চকোলেট খেয়ে মৃত্যু দেড় বছরের শিশুর, চাঞ্চল্য লুধিয়ানায়
দিন কয়েক আগেই পাটিয়ালায় একই ভাবে এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া কেক খেয়ে মৃত্যু হয়েছিল একটি মেয়ের।
প্রত্যেক প্যাকেটজাত পন্যেরই একটা এক্সপায়ারি ডেট (Expiry Date) থাকে। উল্লিখিত তারিখ পেরনোর পর সেই খাবার খেলে শরীরে একাধিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। হতে পারে ইনফেকশন থেকে শুরু করে ফুড পয়জনিং। এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া চকোলেট (Expiry Chocolate) খেয়ে মৃত্যু হল এক দেড় বছরের শিশুর। লুধিয়ানার (Ludhiana) ওই শিশুর এমন মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। দিন কয়েক আগেই পাটিয়ালায় (Patiala) একই ভাবে এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া কেক খেয়ে মৃত্যু হয়েছিল একটি মেয়ের। পাঞ্জাবে পর পর দুটি একই ঘটনায় প্রশ্নের মুখে খাদ্য নমুনা বিভাগ। ঘটনার পর নির্দিষ্ট দোকানে হানা দিয়েছে সরকারি খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকেরা।
দেখুন...
1.5 yr old child from Ludhiana dies after consuming expiry chocolate. A few days ago, a girl from Patiala died after consuming cake.
Question: Is the food sampling department hibernating? pic.twitter.com/6S6gscz2bk
— Taruni Gandhi (@TaruniGandhi) April 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 20, 2024 12:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

