New Delhi Station Stampede: নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়ি জেরে জখম হন অনেকে, আহতদের স্বাস্থ্যের খবর দিল হাসপাতাল

শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন অন্ততপক্ষে ১৮ জন। মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা। রয়েছে শিশুও। প্ল্যাটফর্মে হুড়োহুড়ি মাঝে আহতও হয়েছেন অনেকে।

New Delhi Station Stampede: নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়ি জেরে জখম হন অনেকে, আহতদের স্বাস্থ্যের খবর দিল হাসপাতাল
New Delhi Station Stampede (Photo Credits: X)

মহাকুম্ভ যাওয়ার হিড়কে নয়াদিল্লি স্টেশনে ঘটে গেল চরম বিপত্তি। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন অন্ততপক্ষে ১৮ জন। মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা। রয়েছে শিশুও। প্ল্যাটফর্মে হুড়োহুড়ি মাঝে আহতও হয়েছেন অনেকে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কাছের হাসপাতালে। আহতদের স্বাস্থ্যের খবর জানাল নয়াদিল্লির এলএনজেপি হাসপাতাল। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আহতদের মধ্যে বেশিরভাগেরই শরীরের নিম্নাঙ্গে চোট লেগেছে। কিছু সংখ্যক রোগীর হাড়েও আঘাত লেগেছে। আহতদের মধ্যে চারজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ রোগীর অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুনঃ মহাকুম্ভের ট্রেন ধরার হিড়িক, প্ল্যাটফর্মের সেডের উপরে উঠে পড়েছিলেন যাত্রীরা

আহতদের স্বাস্থ্যের খবর দিল হাসপাতালঃ

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 16, 2025 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).