Mann ki Baat: মন কি বাতে করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী, মাস্ক পরার আবেদন মোদীর
বছরের শেষ মন কী বাত অনুষ্ঠানেও দেশবাসীকে করোনা ভাইরাস নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বছরের শেষ 'মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানেও দেশবাসীকে করোনা ভাইরাস নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। চিন, জাপান সহ কিছু দেশে করোনা যেভাবে বাড়ছে, তাতে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। এই নিয়ে মন কী বাতে মোদী বললেন, কোভিড নিয়ে সতর্ক থাকতে হবে। আতঙ্কিত হতে হবে না, শুধু সতর্কতা চাই। দেশবাসীকে মাস্ক পরার আবেদন করলেন প্রধানমন্ত্রী। সামাজিক দূরত্ববিধি মেনে চলা, সঠিক উপায়ে হাতে ধোয়া, স্য়ানিটাইজার ব্যবহারের উপরেও জোর দিলেন মোদী।
২০২২ সালটা দেশের কাছে দারুণ গিয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। ভারত অর্থনীতিতে বিশ্বের পঞ্চম বৃহত্তম শক্তি হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানালেন। এদিন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করে মোদী বললেন, ওনার জন্য আমার হৃদয়ে আলা স্থান আছে। আরও পড়ুন-বড়দিনের পার্টির মাঝে জানুন ভারতের করোনা পরিস্থিতি
দেখুন টুইট
Need to be careful of rising #Covid cases and wear masks, says PM Modi in last #MannKiBaat of 2022: Key points
"We need to remain calm but careful"https://t.co/VSvRjII6oY
— The Times Of India (@timesofindia) December 25, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 25, 2022 01:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

