Bihar Election 2025: গয়াতে এনডিএ প্রার্থীর ওপর দুষ্কৃতি হামলা, আহত হাম বিধায়ক, গ্রেফতার ৯.
নির্বাচনী প্রচারে গিয়ে গয়াতে জনরোষের মুখে এনডিএ-র শরিক দল হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রার্থী অনিল কুমার।
নির্বাচনী প্রচারে গিয়ে গয়াতে জনরোষের মুখে এনডিএ-র শরিক দল হিন্দুস্তানি আওয়াম মোর্চার (Hindustani Awam Morcha) প্রার্থী অনিল কুমার। জানা যাচ্ছে, তেকারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধিওয়ারা গ্রামে প্রচার করছিলেন। সেই সময়ই একদল দুষ্কৃতি তাঁদের ওপর হামলা চালায়। হামলায় আহত হয়েছেন খোদ বিধায়ক, দলের বেশ কয়েকজন নেতাকর্মী। বর্তমান তেকারি মহকুমা হাসপাতালে। অভিযোগ, বিধায়কের গাড়ি, কনভয় লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়েছে। আর তাতেই আহত হয়েছেন অনেকে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। বিজেপির দাবি, কংগ্রেস ও আরজেডি আশ্রিত দুষ্কৃতিরাই এদিন তাঁদের ওপর হামলা চালিয়েছে।
দেখুন পুলিশের বক্তব্য
#WATCH | Gaya, Bihar | SSP Anand Kumar says, "Stone pelting was done at the convoy of regional MLA Anil Kumar's campaign in Dighaura village and some people were injured in it... I reached the spot immediately with SDPO, ASP and the DM and 9 people were arrested. The police are… https://t.co/994xD1ZRDf pic.twitter.com/hABF8LA9BU
— ANI (@ANI) October 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

