PM on Samvidhan Hatya Diwas: দেশে জরুরি অবস্থা আরোপের ৫০ বছর পূর্তি, সংবিধান হত্যা দিবস নিয়ে বার্তা নরেন্দ্র মোদীর

জরুরি অবস্থা চলাকালীন (১৯৭৫-১৯৭৭) সংবিধানের মৌলিক অধিকারগুলো বাকস্বাধীনতা, সমাবেশের অধিকার স্থগিত করা হয়।

PM on Samvidhan Hatya Diwas: দেশে জরুরি অবস্থা আরোপের ৫০ বছর পূর্তি, সংবিধান হত্যা দিবস নিয়ে বার্তা নরেন্দ্র মোদীর
Narendra Modi (Photo Credits: X)

নয়াদিল্লি: আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস (Samvidhan Hatya Diwas) পালন করছে বিজেপি। ১৯৭৫ সালে ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা (Emergency) ঘোষণা করেছিলেন। এই দিনটিকে ভারতের কেন্দ্রীয় সরকার ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে। জরুরি অবস্থা চলাকালীন (১৯৭৫-১৯৭৭) সংবিধানের মৌলিক অধিকারগুলো (যেমন বাকস্বাধীনতা, সমাবেশের অধিকার) স্থগিত করা হয়, গণমাধ্যমের উপর সেন্সরশিপ আরোপ করা হয়, এবং বেশকিছু বিরোধী নেতা ও কর্মীদের গ্রেফতার করা হয়। এই সময়কালকে ভারতের গণতান্ত্রিক ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লিখছেন, ‘ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম কালো অধ্যায়, জরুরি অবস্থা আরোপের পঞ্চাশ বছর পূর্ণ হলো আজ। ভারতের জনগণ এই দিনটিকে সংবিধান হত্য দিবস হিসেবে পালন করে। এই দিনে, ভারতীয় সংবিধানে বর্ণিত মূল্যবোধগুলিকে বিলুপ্ত করা হয়েছিল, মৌলিক অধিকার স্থগিত করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা বিলুপ্ত করা হয়েছিল এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র এবং সাধারণ নাগরিককে কারাগারে পাঠানো হয়েছিল। মনে হচ্ছিল যেন সেই সময় ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার গণতন্ত্রকে আটকে রেখেছিল!’

সংবিধান হত্যা দিবস নিয়ে বার্তা নরেন্দ্র মোদীর

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).