Muslim Girl Sings Ram Bhajan: জম্মু-কাশ্মীরের মুসলিম ছাত্রীর কন্ঠে পাহাড়ি ভাষায় রাম ভজন, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীকে (দেখুন ভিডিও)

উরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী বাটুল জেহরা জম্মু ও কাশ্মীরকে রাম মন্দির প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত করতে পাহাড়ি ভাষায় গাইলেন রাম ভজন। যা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে রাম ভক্তদের মধ্যে।

Muslim Girl Sings Ram Bhajan: জম্মু-কাশ্মীরের মুসলিম ছাত্রীর কন্ঠে পাহাড়ি ভাষায় রাম ভজন, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীকে (দেখুন ভিডিও)
Muslim Girl Sings Ram Bhajan Photo Credit: Twitter@ANI

জম্মু-কাশ্মীরঃ দেশে রাম ভক্তির জনজোয়ার। কাশ্মীর থেকে কন্যাকুমারী, ২২ জানুয়ারী রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান নিয়ে মেতে উঠেছে গোটা দেশ। রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে প্রধানমন্ত্রীর হাতে। তাই ১১ দিনের ব্রত পালন করছেন তিনি। প্রতিদিন সকালে শেয়ার করছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের গাওয়া রাম ভজন। তাঁর এই ধারাকে শুভেচ্ছা জানিয়ে জম্মু ও কাশ্মীরের এক মুসলিম ছাত্রী গাইলেন রাম ভজন। উরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী বাটুল জেহরা জম্মু ও কাশ্মীরকে রাম মন্দির প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত করতে পাহাড়ি ভাষায় গাইলেন রাম ভজন। যা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে রাম ভক্তদের মধ্যে।  আপনিও দেখে নিন-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 15, 2024 10:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).