Mumbai Monorail: যান্ত্রিক ত্রুটির ফলে আবারও মুম্বইয়ে থমকে গেল মনোরেল, যাত্রীদের মধ্যে ছড়াল আতঙ্ক (দেখুন ভিডিও)

Mumbai Monorail: যান্ত্রিক ত্রুটির ফলে আবারও মুম্বইয়ে থমকে গেল মনোরেল, যাত্রীদের মধ্যে ছড়াল আতঙ্ক (দেখুন ভিডিও)
Monorail Stopped (Photo Credit: X@ANI)

আবারও থমকে গেল মুম্বইয়ের মনোরেল। মুম্বইয়ের ওয়াদালা এলাকায় যান্ত্রিক ও  কারিগরি ত্রুটির কারণে হঠাৎই বন্ধ হয়ে যায় একটি মনোরেল। তবে কি কারণে এই ঘটনা তা এখনো জানা যায়নি।  বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।উল্লেখ্য গত অগস্ট মাসের ১৯ তারিখ সন্ধে সাড়ে ৬টা নাগাদ চেম্বুর ও ভক্তি পার্কের মাঝামাঝি জায়গায় একটি মনোরেল হঠাৎ বিকল হয়ে পড়ে। মনোরেল পরিষেবা চলে মাটির অনেকটা উপর দিয়ে ফলে মাঝপথে হঠাৎ থেমে যাওয়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী এসে পড়ে। ল্যাডার দিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। সেই ঘটনার এক মাসের মধ্যে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 15, 2025 08:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).