Mumbai Firing: চেম্বুরের ডায়মন্ড গার্ডেন সিগন্যালের কাছে এক ব্যক্তির গাড়িতে গুলি চালাল বাইক আরোহীরা, তদন্ত শুরু করল পুলিশ (দেখুন ভিডিও)

Mumbai Firing: চেম্বুরের ডায়মন্ড গার্ডেন সিগন্যালের কাছে এক ব্যক্তির গাড়িতে গুলি চালাল বাইক আরোহীরা, তদন্ত শুরু করল পুলিশ (দেখুন ভিডিও)
Representational Image (File Photo)

মুম্বইয়ের চেম্বুর এলাকায় গতকাল রাত ১০টার দিকে ডায়মন্ড গার্ডেনের কাছে ৫০ বছর বয়সী এক নির্মাতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই নির্মাতার গাড়ি সিগন্যালে এসে থামতেই বাইকে করে আসা দুই অজ্ঞাতপরিচয় হামলাকারী  গাড়ির কাছে এসে গুলি চালাতে থাকে। এরপর তারা ওই বাইকে করেই চম্পট দেয়। আহত  নির্মাতার নাম সদরুদ্দিন খান ওরফে সদরু।ঘটনার পরেই তাকে দ্রুত জেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার শরীরে একাধিক আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে যে খানের অবস্থা এখন স্থিতিশীল। হামলাকারীদের খুঁজে বের করার জন্য গতকাল রাত থেকে এখনও তল্লাশি ও ঘেরাও অভিযান চলছে।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 10, 2025 09:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).