Mumbai Crime:চিকিৎসায় গাফিলতির জেরে মারা গিয়েছে ছেলে,অভিযোগ তুলতেই চিকিৎসকের কাছে যৌন হেনস্থার শিকার ৫৬ বছরের মহিলা

পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে শনিবার অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪,৭৯, ৩৫১(৩) এবং ৩৫২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Mumbai Crime:চিকিৎসায় গাফিলতির জেরে মারা গিয়েছে ছেলে,অভিযোগ তুলতেই চিকিৎসকের কাছে যৌন হেনস্থার শিকার ৫৬ বছরের মহিলা
প্রতীকী ছবি (Photo CreditL Pixabay)

নয়াদিল্লিঃ ছেলেকে হারিয়েছেন মাস খানেক হল। ছেলের চিকিৎসায় (Treatment)গাফলতির অভিযোগ তুলতেই যৌন হেনস্থার (Molestation) শিকার ৫৬ বছররে মহিলা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra)  নবি মুম্বইতে (Navi Mumbai)। নির্যাতিতা নবি মুম্বইয়ের সিবিডির বেলাপুরের বাসিন্দা। অভিযোগ, নবি মুম্বইয়ের কোনও এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার ছেলের। এক চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন তিনি। এরপরই মহিলাকে গালিগালাজ এবং শ্লীলতাহানি করে ওই চিকিৎসক, এমনটাই অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে শনিবার অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪,৭৯, ৩৫১(৩) এবং ৩৫২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).