Madhavi Raje Scindia: রাজমাতা মাধবী রাজে সিন্ধিয়ার মরদেহ আনা হল বাসভবনে! সঙ্গে রয়েছেন ছেলে জ্যোতিরাদিত্য
গত বুধবার প্রয়াত হন গোয়ালিয়রের রাজমাতা মাধবী রাজে সিন্ধিয়া (Madhavi Raje Scindia)। সেপসিস ও নিউমোনিয়ায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ বাসভবনে নিয়ে আসেন ছেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মাধবী রাজেকে শেষবারের জন্য দেখতে বাসভবনের সামনে ভিড় জমান অসংখ্য মানুষ। জানা যাচ্ছে, এখানে কিছুক্ষণ রাখার পর রাজমাতার মরদেহকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে। বাসভবনে একাধিক বিশিষ্ট ব্যক্তিরা ভিড় জমিয়েছেন মাধবী রাজেকে শেষশ্রদ্ধা জানাতে।
#WATCH | Madhya Pradesh: Mortal remains of Madhavi Raje Scindia, mother of Union Minister Jyotiraditya Scindia and erstwhile 'Rajmata' of the Gwalior Royal Family brought to her residence in Gwalior pic.twitter.com/688LwjwNEn
— ANI (@ANI) May 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 16, 2024 12:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

